শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪১ পিএম, ২০২১-১০-০৬
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে মহাসড়কের প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (৬ অক্টোবর) ভোরের দিকে যানজটের পরিধি কিছুটা কমলেও বেলা যত বাড়ছে যানজটও ধীরে ধীরে তীব্র হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নলকা সেতুকে কেন্দ্র করে এ যানজট পূর্বদিকে কড্ডার মোড় ও পশ্চিমে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মোট ১৭ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়েছে। এতে সিরাজগঞ্জ শহরে প্রবেশের বিভিন্ন আঞ্চলিক সড়কেও যানবাহন ঢুকে পড়ায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।জানা যায়, এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) নলকা সেতু ও এর দুপাশে সড়কের খানাখন্দ থাকায় যানজটের সূত্রপাত হয়। দিনভর থেমে থেমে যানজট থাকলেও বিকেল হতেই তা তীব্র আকার ধারণ করে। রাতে যানজট ৪৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
হাটিকুমরুল হাইওয়ের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, জরাজীর্ণ নলকা সেতুকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর যানজটের কবলে ছিল এ মহাসড়ক। বুধবার সকালে চাপ কিছুটা কমলেও সকাল ৯টার পর থেকে যানজট আবার বাড়ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited